Notice Details

সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিশেষ অধিবেশন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি

স্মারক নং: LBA/NOTICE/2026/102
← সব বিজ্ঞপ্তি (Back to Notices)
Logo

জেলা আইনজীবী সমিতি লালমনিরহাট

Lalmonirhat Bar Association

District & Sessions Judge Court Premises, Lalmonirhat - 3500, Bangladesh

Memo No: LBA/NOTICE/2026/102
Date: ০১ অক্টোবর ২০২৬
Urgent Notice / Special Session Directive

সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিশেষ অধিবেশন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি

সম্মানিত বিজ্ঞ সদস্যবৃন্দ, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সম্মানিত সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখ রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় বার মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচি: ১. বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন। ২. ২০২৫-২০২৬ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন। ৩. সমিতি ভবনের উন্নয়ন ও ডিজিটালাইজেশন প্রকল্প অগ্রগতি পর্যালোচনা। ৪. বার লাইব্রেরির সম্প্রসারণ ও নতুন আইনগ্রন্থ ক্রয় অনুমোদন। ৫. সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে বিবিধ। উক্ত সভায় সকল বিজ্ঞ সদস্যকে যথাসময়ে উপস্থিত হয়ে মূল্যবান মতামত প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

By Order,

অ্যাডভোকেট মোহাম্মদ আলী সরকার, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি লালমনিরহাট

Lalmonirhat District Bar Association

Official Attachments (1 Files)

pdf

notice_agm_2026.pdf

Size: 692.5 KB • Downloads: 8

Download Attachment